শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

কৃষিবিদ সিডের কিউআইও অনুমোদন

যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০৯তম কমিশন সভায় গতকাল এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কৃষিবিদ সিড লিমিটেডের কিউআইও অনুমোদন দেয়া হয়েছে। স্বল্প মূলধনি কোম্পানিগুলোর জন্য বিএসইসির ২০১৮ সালের রুল অনুযায়ী এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ১ কোটি ১৬ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১১ কোটি ৬০ লাখ টাকা মূলধন উত্তোলন করবে। এর প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। উত্তোলনকৃত অর্থ দিয়ে কোম্পানিটি কোল্ডস্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

আর্থিক বিবরণী অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬০ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদমূল্য ১২ টাকা ৬০ পয়সা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

সম্পর্কিত খবর