শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

কুমিল্লায় মাদক- অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক ৫টি স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা, অস্ত্র, জাল টাকার নোট ও চুরি যাওয়া ডিম উদ্ধার করে। এসব ঘটনায় জড়িত থাকার দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলার কোতয়ালী মডেল থানা, দাউদকান্দি থানা, চৌদ্দগ্রাম থানা ও জেলা ডিবি পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৩২ হাজার পিস ইয়াবা, ২২ হাজার পিস মুরগীর ডিম ভর্তি একটি ট্রাক, দেশিয় তৈরি ২টি বন্ধুক, গুলি এবং ২৮ হাজার টাকার জাল নোট জব্দ করেছে। এসব ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, তানভীর সালেহীন ইমনসহ জেলা ও সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর