ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটালের চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও পার্কভিউ হসপিটালের মধ্যে করপোরেট সুবিধাসংক্রান্ত এক সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ব্যাংকের ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ ও পার্কভিউ হসপিটালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ এ চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের ডিএমডি মো. নাইয়ার আজম, এসইভিপি মুহাম্মদ শাব্বির, ইভিপি মো. মিজানুর রহমান ভুঁইয়া, মিয়া মো. বরকত উল্লাহ, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী এবং কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা পার্কভিউ হসপিটালে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

 

সম্পর্কিত খবর