শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

ইলিয়াস কাঞ্চনে পক্ষে এফডিসির সামনে মানববন্ধন

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাস-ট্রাকের শ্রমিকদের কর্মবিরতিতে চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের ছবিকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে।
তার প্রতি অসম্মানজনক আচরণের জন্য প্রতিবাদ এবং জনস্বার্থে ‘জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮’ পূর্ণ বাস্তবায়নের পক্ষে সোমবার দুপুরে এফডিসির প্রধান ফটকের সামনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকসহ সকল সংগঠনের পক্ষ থেকে সকলে মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির হয়ে মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, পরিচালক ছটকু আহমেদ, শাহ আলম কিরণ, সোহানুর রহমান সোহান, এস এ হক অলিক, শাহীন সুমন, অপূর্ব রানা, চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে অঞ্জনা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, আলেকজান্ডার বো, জায়েদ খান, ইমন, ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে লিটন এরশাদ, নাসিম রুমিসহ চলচ্চিত্র পরিচালক, সহকারী পরিচালক সমিতিসহ ১৮টি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ সময় মিশা সওদগার বলেন, ইলিয়াস কাঞ্চন এ দেশের সাধারণ মানুষের জন্য কাজ করছেন। কথাকথিত শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, ইলিয়াস কাঞ্চন যে নিয়ম নিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সেই নিয়ম নিয়ে তিনি তার বাসায় যাবেন না। সেই নিয়ম হচ্ছে এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য। এ নিয়ম হচ্ছে এ দেশের মানুষের নিরাপদের জন্য। এ নিয়মটাকে লালন ও ধারণ করতে হবে।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, চলচ্চিত্র শিল্পের প্রত্যেকটি সদস্য ইলিয়াস কাঞ্চনের পাশে থাকবে। দরকার হলে আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে জনমত সৃষ্টি করবো। সেই জনমত গঠন করে ইলিয়াস কাঞ্চনকে যেভাবে অপমান করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাবো।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্যরাও ইলিয়াস কাঞ্চনের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানান। সেই সঙ্গে চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর নেতাকর্মীরাও ‘জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮’-এর পূর্ণ বাস্তবায়ন চান।

সম্পর্কিত খবর