শিরোনাম
icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭
down of head

ইউএনও’র অফিস থেকে টেন্ডার বাক্স ভেঙে শিডিউল ছিনতাই

চাঁদপুরের মতলব দক্ষিণে জেলা পরিষদের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন ফরাজির নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক কাজের টেন্ডার বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় মাইন উদ্দিন দেওয়ান নামে একজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে দ্রুত বিচার আইনে।

এই ঘটনার পর রাত ১১টায় মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, প্রধান আসামি আল আমিন ফরাজিসহ পলাতকদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে থাকা টেন্ডার বাক্স ভেঙে দরপত্র (শিডিউল) ছিনিয়ে নিয়ে যান জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী। খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে ‘হেরিন বোন বন্ড (এইচ বিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতাধীন পাঁচটি প্যাকেজের শিডিউল জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার দুপুর ১টায়।

ঠিকাদারদের শিডিউল জমা দেওয়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম টেন্ডার বাক্স সিলগালা করে চলে যান। এরপরই আল আমিন ফরাজী তার দলবল নিয়ে ইউএনওর কক্ষে ঢুকে টেন্ডার বাক্স ভেঙে জমাকৃত শিডিউল ছিনিয়ে নিয়ে যান।

এই ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী দুপুর ‌১টার মধ্যে দরপত্র (শিডিউল) জমা নেওয়ার পর টেন্ডার বাক্সটি উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সিলগালা করে রাখা হয়। পরে নামাজ আদায় করার জন্য মসজিদে যান তিনি। এর কিছুক্ষণ পর শুনতে পান টেন্ডার বাক্স ভেঙে জমা পড়া দরপত্র (শিডিউল) নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে সেখানে গিয়ে তিনি বিষয়টি ইউএনওকে জানান এবং তিনি নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ইউএনও স্যার অসুস্থ থাকায় বিষয়টি তাকে দেখতে বলেন। তিনি গিয়ে দেখেন টেন্ডার বাক্স ভেঙে জমাকৃত দরপত্র (শিডিউল) নিয়ে গেছে। এসময় ইউএনও অফিসের সিসি ক্যামেরায় দেখা যায় কয়েকজন যুবক ইউএনও অফিসে ঢুকে টেন্ডার বাক্স ভেঙে দরপত্র (শিডিউল) নিয়ে যাচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় রাতে জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। পলাতক প্রধান আসামি আল আমিন ফরাজিসহ অন্যদের গ্রেপ্তার করতে রাতেই গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। এছাড়া ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার এবং টেন্ডার বাক্স জব্দ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে জেলা পরিষদ সদস্য আল আমিন ফরাজি গত কয়েক বছর ধরে সন্ত্রাসী কার্যকলাপ, ভূমি দখল এবং টেন্ডারবাজি করে অর্ধশত কোটি টাকার মালিক হয়েছেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় তার একটা ক্যাডার বাহিনীও রয়েছে। যাদের ভয়ে আতঙ্কে থাকে এলাকার সাধারণ মানুষজন।

বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর ইদানিং আবারো বেপরোয়া হয়ে উঠে আল আমিন ফরাজি ও তার দলবল।

 

 

সম্পর্কিত খবর