শিরোনাম
icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার icon এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
down of head

আয়কর রিটার্ন জমা পড়েছে ১৮ লাখ ৫৫ হাজার

চলতি করবর্ষের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা পড়েছে ১৮ লাখ ৫৫ হাজার। আর রিটার্নের সঙ্গে আয়কর জমা পড়েছে ২ হাজার ৪৫৬ কোটি টাকার। এ সময়ে ৬০ হাজারের বেশি ই-রিটার্ন জমা পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। যদিও এ বছর নভেল করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় রিটার্ন জমা দেয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার আয়কর রিটার্ন দাখিল বেড়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যেখানে গত করবর্ষের একই সময়ে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ১৭ লাখ ৪৮ হাজার।

এদিকে চলতি করবর্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সেবার আওতায় ঘরে বসেই রিটার্ন জমা দেয়ার সুযোগ পাচ্ছে ব্যক্তিশ্রেণীর করদাতারা।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি কর বছরে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ই-রিটার্ন জমা পড়েছে। রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বর্ধিত হওয়ায় এ সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা দেখছে সংস্থাটি।

গত ১০ অক্টোবর চলতি কর বছরের রিটার্ন দাখিলের জন্য প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ই-রিটার্ন পদ্ধতির সেবা চালু করে এনবিআর। এরপর ৯৫ হাজারের বেশি আগ্রহী ই-রিটার্ন পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দিতে অনলাইনে নিবন্ধন করেন। এর মধ্যে গত ৩০ নভেম্বর পর্যন্ত ৬০ হাজারের বেশি নিবন্ধনকারী ই-রিটার্ন জমা দিয়েছেন। ২০১৬ সালে সর্বপ্রথম অনলাইন পদ্ধতিতে রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা চালু করে এনবিআর। যদিও ওই সময় অনলাইনে রিটার্ন জমাদান পদ্ধতিতে তেমন সাড়া মেলেনি। রিটার্ন দাখিলকারীদের অনলাইন পদ্ধতিতে আগ্রহী করতে গত অর্থবছরের বাজেটে অনলাইনে রিটার্ন জমা দিলে ২ হাজার টাকা করছাড়ের ঘোষণা দেয়া হয়। যদিও ওই বছর কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে পারেননি করদাতারা। তবে আগের তুলনায় এবার ই-রিটার্নে অনেক বেশি সাড়া পেয়েছে সংস্থাটি।

 

সম্পর্কিত খবর