শিরোনাম
icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

আহত ‘মানিকে মাগে হিথে’-খ্যাত ইয়োহানি

গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল ‘মানিকে মাগে হিথে’-খ্যাত সিংহলি গায়িকা-র‌্যাপার ইয়োহানির প্রথম কনসার্ট। সেখানে গাইতে গিয়ে এবার বেশ জখম হতে হলো তাকে। চোখের নিচ দিয়ে আঘাতটা স্পষ্ট। কেটে গেছে গালও।

আজ (২ অক্টোবর) নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা। বললেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনাটা ঘটে। তখন এতটাই উত্তেজিত ছিলাম, গানের মধ্যে ডুবে গিয়েছিলাম যে, গিটারের মাথায় মুখ ঠুকে ফেলি। যার জেরে মুখে চোট পাই। কিন্তু এতটা আঘাত লেগেছে, সেটা প্রথমে বুঝতে পারিনি। তাই যা হওয়ার তাই হয়েছে।’
সম্পর্কিত খবর

নিজের বর্তমান অবস্থার ছবি পোস্ট করে ইয়োহানি আরও বলেন, ‘আমাদের সঙ্গে কী হবে তা কাজের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উলটে যাই, উড়ান নিই কিংবা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে আমাদের এই ক্ষত, যুদ্ধ এবং ভুলগুলোকে বুঝতে সাহায্য করে।’

আহত হলেও গান যে থামাচ্ছেন না, তাও জানিয়ে দিলেন। ভারতেই আরও একটি কনসার্টে গাইবেন তিনি। আগামীকাল (৩ অক্টোবর) হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে লাইভ শো রয়েছে তার।

উল্লেখ্য, নতুন এ সোশ্যাল তারকার পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেছেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে।

সুর-সংগীত করার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলংকায় তাকে বলা হয় র‌্যাপ কুইন। সম্প্রতি বলিউড ছবি ‘শিদ্দাত’র টাইটেল ট্র্যাক গেয়েছেন তিনি।

সম্পর্কিত খবর