শিরোনাম
icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার icon এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
down of head

‘আমার গ্রাম-আমার শহর’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

বুধবার ১ ডিসেম্বর এলজিইডি সদর দপ্তরে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ‘আমার গ্রাম-আমার শহর’ কারিগরী সহায়তা প্রকল্পের সমীক্ষা সম্পাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষক, প্রারম্ভিক প্রতিবেদন উপস্থাপন ও প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমার গ্রাম-আমার শহর’ একটি জাতীয় পর্যায়ের প্রকল্প এবং সরকারের নির্বাচনী ইশতেহারের প্রকল্প হিসেবে এলজিইডি যথাযথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। যদিও অল্প সময় তবুও এই সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।

সভায় প্রকল্পটির উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক এবং প্রকল্প পরিচালক আবুল মনজুর মোঃ সাদেক প্রকল্প নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

তারা বলেন, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের অবহেলিত গ্রামের জনসাধারণ উপকৃত হবে। গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যাবে। সভায় স্থপতি ইকবাল হাবিব প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি গ্রামে শিশু, নারী শিশু, প্রবীন – বিশেষ করে প্রতিবন্ধী মানুষের সুযোগ রেখে দেশীয় ঐতিহ্যে প্রতিটি গ্রামে মনোরম পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব প্রদান করেন।

স্বাগত বক্তব্য রাখেন ‘আমার গ্রাম-আমার শহর’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল মনজুর মোঃ সাদেক।

তিনি প্রকল্পের ইতিবাচক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অবহেলিত গ্রামের চিত্র পাল্টে যাবে। উক্ত পর্যালোচনা সভায় এলজিইডি সদর দপ্তরের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলীবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর