শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বিএসইসির শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ কর্মকর্তা পর্যায়ে বেশকিছু রদবদল হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক ও উপপরিচালক পদের ১০ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। গতকাল বিএসইসির প্রশাসন বিভাগের সহকারী পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির ক্যাপিটাল ইস্যু ও মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমকে ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্রের দায়িত্বে বহাল রাখা হয়েছে। বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে অতিরিক্ত হিসেবে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

 

বিএসইসির মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ও এএমএল অ্যান্ড সিএফটি উইংয়ের পরিচালক রাজিব আহমেদকে এমআইএস ও এএমএল অ্যান্ড সিএফটি উইংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বিএসইসির এমআইএস ও অর্থ বিভাগের পরিচালক শেখ মাহবুব-উর রহমানকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ও অর্থ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বিএসইসির অর্থ ও ক্যাপিটাল ইস্যু বিভাগের অতিরিক্ত পরিচালক মোল্যা মো. মিরাজ-উস-সুন্নাহকে ক্যাপিটাল ইস্যু বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। অন্যদিকে এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আল মাসুম মৃধাকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। ক্যাপিটাল ইস্যু বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়াকে বদলি করে এসআরআই বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া এসআরআই বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স, উপপরিচালক মাহমুদা শিরীনকে মার্কেট সাভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগ থেকে এনফোর্সমেন্ট এবং উপপরিচালক মো. রফিকুন্নবীকে এনফোর্সমেন্ট বিভাগ থেকে ক্যাপিটাল ইস্যু বিভাগে বদলি করা হয়েছে।

সম্পর্কিত খবর