শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

বীমা গ্রাহকদের অভিযোগ শুনতে আইডিআরএ’র হটলাইন

বীমা গ্রাহকদের সমস্যা কিংবা অভিযোগ শুনতে হটলাইন চালু করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।  ‘১৬১৩০’ হবে হটলাইন নাম্বার।  খুব শিগগিরই এটি চালু করা হবে। একইসাথে হটলাইনের মাধ্যমে পাওয়া অভিযোগ নিষ্পত্তি করতে লাইফ ও নন-লাইফ প্রতিষ্ঠানের জন্য পৃথক দু’টি টাস্কফোর্স গঠন করেছে আইডিআরএ।

আুইডিআরএ সূত্র জানিয়েছে, ২০২০-২০২১ অর্থ বছরের উদ্ভাবনী কর্মপরিকল্পনায় ‘সেবা ডিজিটাইজেশন’ হিসেবে হটলাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বীমা গ্রাহকদের অভিযোগ এর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।  বিশেষ করে দ্রুত বীমা দাবি নিষ্পত্তির বিষয় গুরুত্ব দিবে টাস্কফোর্স।

এদিকে দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বীমা কোম্পানির সাথে যোগাযোগের জন্য সকল বীমা প্রতিষ্ঠানকে প্রতিনিধি মনোনয়ন করার নির্দেশ দিয়েছে আইডিআরএ। চিঠিতে নির্ধারিত ছক অনুসারে একজন ডিএমডি বা তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তার তালিকা আগামী ৫ কার্যদিবসের মধ্যে আইডিআরএর কাছে পাঠাতে হবে।

 

সম্পর্কিত খবর