শিরোনাম
icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি
down of head

৬০ শতাংশ ইউরেনিয়াম বৃদ্ধির ক্ষমতা রয়েছে ইরানের

 

ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কমলভান্দি।  দেশটির ফোর্ডো পারমাণবিক প্লান্টের আন্ডারগ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে কমলভান্দি বলেন, আমাদের চাহিদা ও আদেশের ওপর ভিত্তি করে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। আর বর্তমানে পাঁচ শতাংশ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। কিন্তু আমাদের ৫-৬০ অথবা তার বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রয়েছে।

এছাড়া তিনি আরও বলেন, রোববার (১০ নভেম্বর) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর পরিদর্শকরা ফোর্ডো পারমাণবিক প্ল্যান্ট সফর করবেন।

আর গত সপ্তাহের বৃহস্পতিবার ইরান থেকে বলা হয়, তারা ২০১৫ সালের চুক্তি ভেঙে ফোর্ডোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করেছে।

এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কারণ ধর্ম এ কাজ করতে নিষেধ করে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাস থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ করছে ইরান। কিন্তু ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরান ৩.৬৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা ছিল। কিন্তু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বের হওয়ার পর থেকে তারা ইরানের ওপর বিভিন্ন ধরণের অবরোধ আরোপ করে। যার ফলে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান।

সম্পর্কিত খবর