শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা সৌদির

২০৬০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। একশটির বেশি দেশ মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণে রাখতে বৈশ্বিকভাবে চেষ্টা করছে। এখন সেই তালিকায় যোগ দিলো মধ্য প্রাচ্যের এই দেশটি। খবর আল জাজিরার।

শনিবার সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ফোরামে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কার্বন নিঃসরণ শূণ্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ২৬ অনুষ্ঠিত হতে যাওয়ার মাত্র কয়েক দিন আগে এমন ঘোষণা দিলো সৌদি।

তবে শুধু নিজ দেশের মধ্যেই কার্বন নিঃসরণের কথা বলছে তারা। তেল ও গ্যাসে দেশটি বিনিয়োগ কমাবে কিনা, অথবা জীবাশ্ম জ্বালানির উৎপাদন থেকে কীভাবে সরে আসবে সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি।

এখনো সৌদি আরবের অর্থনীতির প্রধান উৎস হচ্ছে জ্বালানি রপ্তানি। যদিও বিশ্ব এখন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে ধীরে ধীরে সরে আসার চেষ্টা করছে। দেশটি চলতি বছর শুধুমাত্র তেল থেকে ১৫ হাজার কোটি মার্কিন ডলার আয় করার পূর্বাভাস দিয়েছে।

সৌদি আরবে ২০৩০ সালের মধ্যে ৪৫ কোটি গাছ লাগানো এবং পতিত ভূমির বিশাল অংশে পুনর্বাসনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান। যার মাধ্যমে ২০ কোটি টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে এবং রাজধানী রিয়াদ আরও বেশি টেকসই হবে।

এর আগে রাশিয়া এবং চীনও ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দেয়। এখন সে তালিকায় নাম লেখালো শীর্ষ জ্বালানি উৎপাদনকারী দেশটি। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সৌদি আরব বিশ্বের দূষণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে আছে। দেশটি বৈশ্বিক চেষ্টার সঙ্গে তাল মিলিয়ে ২০৩০ সালের মধ্যে মিথেন গ্যাস নিঃসরণের পরিমাণ ৩০ শতাংশে নামিয়ে আনার কথাও জানিয়েছে। জলবায়ু সম্মেলন কপ২৬-এর সভাপতি অলোক শর্মা সৌদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত খবর