শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

শুধু ছাত্রলীগ নয়, অপরাধী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে

সম্প্রতি রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা নিয়ে দৃষ্টিপাত করা হলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার জেরে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা হয়। এর মধ্যে রংপুরের পীরগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার সৈকত মণ্ডল ছাত্রলীগ নেতা বলে পরিচয় মিলেছে।
বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর দৃষ্টিপাত করা হলে তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর দেশে অস্থিতিশীলতার জন্য পীরগঞ্জসহ ২৪ জেলায় সহিংসতা করা হয়েছিল। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে আসবে সবাইকে আইনের আওতায় আনা হবে।

এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন করার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, সংখ্যালঘু সুরক্ষা আইনের বিষয়টি সামনে আসলে তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর