শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

ফুটবল ম্যাচে বন্দুকধারীদের হামলা, আহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। আলাবামার মোবাইলে ল্যাড-পেবলস স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন জানায়, আলাবামার ভিগল হাইস্কুল ও উইলিয়াম হাইস্কুলের মধ্যকার খেলার শেষ দিকে স্থানীয় সময়  শুক্রবার রাত ১০টার দিকে স্টেডিয়ামের পশ্চিমদিকের এক্সিট ওয়েতে গোলাগুলি শুরু হয়। হামলার সময় খেলোয়াড় ও দর্শকদের নিরাপদ আশ্রয়ের দিকে পালাতে দেখা গেছে।

এ ঘটনায় চারজন আহত হয়েছে জানিয়ে মোবাইল পুলিশ প্রধান পল পেইন বলেন, আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। অপর এক আহত ব্যক্তির অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানান তিনি। তবে এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।
পেইন বলেন, এ হামলার কারণ এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। তবে দুজন সন্দেহভাজন এ ঘটনা পর একটি সাদা সেডান গাড়িতে পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন তিনি। এ দুজনের মধ্যে একজন গুলি চালিয়েছিল বলেই ধারণা করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর