শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

বারবার ঘুম ভাঙলে বিপদ

প্রাপ্তবয়স্ক মানুষের রোজ সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। নানা কারণে অনেকেরই তার চেয়ে কম ঘুম হয়। কম ঘুম বহু শারীরিক সমস্যা ডেকে আনতে পারে। রক্তচাপ বৃদ্ধি, স্নায়ুর সমস্যা তো আছেই, তার সঙ্গে অবসাদের সমস্যাও বাড়তে পারে কম ঘুমালে। তবে বেশি সময় বিছানায় থাকলেও কারও কারও বার বার ঘুম ভেঙে যায়। এটি আরও বড় বিপদের কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব মেডিসিন’ বিভাগের গবেষকরা পরীক্ষার মধ্য দিয়ে দেখিয়েছেন, বার বার ঘুম ভেঙে গেলে তা শরীরের মারাত্মক ক্ষতি করে। সেই ক্ষতির পরিমাণ কম ঘুমের চেয়েও বেশি। পরীক্ষার জন্য গবেষকরা ৫০ জন স্বেচ্ছাসেবীকে বেছে নিয়েছিলেন। তাদের দুটি দলে ভাগ করা হয়। প্রথম দলের সদস্যদের জোর করে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখা হয়। কিন্তু একবার ঘুমিয়ে পড়লে, তাদের আর বিরক্ত করা হয়নি। দ্বিতীয় দলের সদস্যদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে দেওয়া হলেও বার বার ঘুম ভাঙানো হয়। টানা তিন রাত দুটি দলকে এমন পরিস্থিতির মধ্যে রেখেছিলেন গবেষকরা।

আন্তর্জাতিক ‘স্লিপ’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, যাদের ঘুম বার বার ভেঙেছে, তাদের ইতিবাচক মানসিকতায় ঘাটতি লক্ষ্য করা গেছে। এমনকি যারা প্রয়োজনের চেয়েও কম ঘুমিয়েছেন, তাদের ক্ষতির পরিমাণও তুলনায় কম। বিষয়টি শুধু ইতিবাচক মানসিকতায় ঘাটতিই নয়, তার সঙ্গে বেড়েছে হৃদযন্ত্রের গতি, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

 

সম্পর্কিত খবর