শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ৪২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে এটি ছিল ১৬৬ টাকা ১৩ পয়সা।



