শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর উদ্যোগে এবং এশিয়ান প্যাকেজিং ফেডারেশন (এপিএফ)-এর সহযোগিতায় ‘ সাসটেইন্যাবল অ্যান্ড কোয়ালিটি প্যাকেজিং ফর লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট’ শীর্ষক ৩ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর এক হোটেলে এ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শিল্পী বেগম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএফ ও বিপিএএমইএ-এর সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরী এবং বিপিএএমইএ-এর সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার।

এ সময় জানানো হয়, বিশ্ববাজারে বর্তমানে প্যাকেজিং পণ্যের প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল চাহিদা রয়েছে। এই বৈশ্বিক বাজার ধরতে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই প্যাকেজিং ও অ্যাকসেসরিজ খাতের উদ্যো NE কর্তা ও কর্মচারীদের দক্ষতা ও পণ্যের গুণ বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এশিয়ান প্যাকেজিং ফেডারেশনের ১৫টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি নির্বাহী সদস্য। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, যার মধ্যে শ্রীলঙ্কার একজন বিদেশি প্রশিক্ষণার্থীও রয়েছেন।

আগামী দিনে উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ তৈরিতে ভূমিকা রাখার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সুবিধায় এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

তিনদিনের এ প্রশিক্ষণে প্যাকেজিংয়ের শ্রেণিভাগ, গুণগত মান পরীক্ষার পদ্ধতি, করোগেটেড বারবোর্ড, প্লাস্টিক প্যাকেজিং ও মান মূল্যায় নিক প্রযুক্তির ওপর বিস্তারিত ধারণা দেওয়া ।

সম্পর্কিত খবর