শিরোনাম
ইউরোপের বাজারে বাংলাদেশের ১৬ প্রতিষ্ঠানবাতিল ১৩৪ ফ্লাইট, বিপাকে ২০ হাজার যাত্রীউপকূল রক্ষায় এখনই বিনিয়োগ জরুরি: এডিবিসাজেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণাডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩দক্ষিণ আমেরিকায় ৩ মাসে রপ্তানি আয় বেড়েছেপাঁচ বছরে কার্ড লেনদেন বেড়েছে ১০৩%রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল জ্বালানিটানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দামসাত বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুরজন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ ৭ দিননিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জাআজ বিজয়া দশমীনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বড় উদ্যোগ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
down of head

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে আসন্ন এ সফরে। সফরে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি সই হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব জানান, সফরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি হবে।

আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে, ১০ অক্টোবর পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং বিনিয়োগ বাড়ানোকে অগ্রাধিকার দেয়া হবে। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিভিন্ন খাতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণে বাংলাদেশ গুরুত্ব দেবে।

সম্পর্কিত খবর