শিরোনাম
স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকেরিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতসহজ শর্তে ঋণ বাড়াতে আইএমএফের তাগিদদাম কমায় ইউরোপে পোশাক রপ্তানিতে ধাক্কাসূচকের উত্থানে চলছে লেনদেনআজ খোলা থাকবে ব্যাংকডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জন
down of head

পূজার ছুটিতে বিরতি দিয়ে চলবে মেট্রোরেল

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পিক আওয়ারে ১০ মিনিট এবং অন্যান্য সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর চলবে মেট্রোরেল।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুটির দিনগুলোতে পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে ধরা হয়।

শনিবার থেকে বৃহস্পতিবার উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন ছাড়ে। শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়।

শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ে। এদিন দুই স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ে যথাক্রমে রাত ৯টা ৫০ মিনিট ও ১০টা ৩০ মিনিটে।

সাধারণ কর্মদিবসে পিক আওয়ারে ৫ থেকে ৬ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। অন্য সময়ে দুই ট্রেনের মধ্যে ৮ থেকে ১০ মিনিটের ব্যবধান থাকে।

সম্পর্কিত খবর