শিরোনাম
স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকেরিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতসহজ শর্তে ঋণ বাড়াতে আইএমএফের তাগিদদাম কমায় ইউরোপে পোশাক রপ্তানিতে ধাক্কাসূচকের উত্থানে চলছে লেনদেনআজ খোলা থাকবে ব্যাংকডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জন
down of head

ভুয়া ঋণ অ্যাপে তথ্য চুরি, সতর্ক বাংলাদেশ ব্যাংক

অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত কিছু মোবাইল অ্যাপে নিবন্ধন করলে গ্রাহকের ফোনে সংরক্ষিত নম্বর, ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও বার্তা অ্যাপের নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যেতে পারে। এসব তথ্য ব্যবহার করে অর্থ দাবি, ব্ল্যাকমেইল এবং স্পর্শকাতর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এসব অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া অবৈধ। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী এ ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা করা যায় না। একই আইনের ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এসব অ্যাপের নিয়ন্ত্রণকারীরা শাস্তিযোগ্য অপরাধ করছেন। এ ধরনের অ্যাপে নিবন্ধন করে আর্থিক লেনদেনে অংশ নেওয়া ঋণগ্রহীতারাও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। তাই অনলাইন অ্যাপের মাধ্যমে বেআইনি ঋণ কার্যক্রম পরিচালনা ও তাতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো: বহুদূরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়াক, একে পে, বিডি পে, সাজঘরপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পেমেন্ট সেবা দিতে পারে না। আইনটির ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইনে লাইসেন্স ছাড়া পেমেন্ট অ্যাগ্রিগেটর সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো শনাক্ত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও আইনি ঝুঁকি এড়াতে এসব প্ল্যাটফর্ম পরিচালনা এবং সেগুলোতে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পর্কিত খবর