জনতা ব্যাংকের নতুন ডিএমডি মোঃ আব্দুল মতিন
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল মতিন। পদোন্নতির আগে তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের ক্রেডিট ও হিউম্যান রিসোর্সেস ডিভিশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি জনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ ও রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড ইন্সপেকশন, এসএমই, শিল্পঋণ, জেনারেল ক্রেডিট, মানবসম্পদ ব্যবস্থাপনা ও রিকভারি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে মোঃ আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েট। তথ্যপ্রযুক্তি বিষয়ে তাঁর সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ) সনদও রয়েছে।
কর্মজীবনে তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ১৯৬৯ সালে টাঙ্গাইল সদর উপজেলার রামদেবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ আব্দুল মতিন।



