মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।



