সূচকের উত্থানে চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২০ টির, দর কমেছে ৮২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৫৪ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, দর কমেছে ৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯ লাখ টাকা।



