সন্ধানী লাইফের সিলেট জোনের সম্মেলন অনুষ্ঠিত
২০২৬ সালের বর্ষ সমাপনী কার্যক্রম সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট জোনের সম্মেলন করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সম্প্রতি ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার।
এ সময় সিলেট জোনের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মহসিন ও অশোক কুমার দেবসহ বিভিন্ন শাখার উন্নয়ন কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।



