শিরোনাম
মুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধি
down of head

পপুলার লাইফে বীমা দাবীর চেক বিতরণ উৎসব

পপুলার লাইফের ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্রুত বীমাদাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ১৫/১০/২৬ তারিখে পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের বীমা দাবীর ৬কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব আলোচনা সভা ময়মনসিংহ কোম্পানির নিজস্ব অফিসের হল রুমে ‌ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোহাম্মদ কামাল হোসেন মহসিন এবং মোঃ খলিলুর রহমান সিকদার। এসইডি মোহাম্মদ সেলিম মিয়া,নির্বাহী পরিচালক মোঃ মোকলেছুর রহমান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা গন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিএম মোহাম্মদ শাকিল মাহমুদ।

সম্পর্কিত খবর