শিরোনাম
মুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধি
down of head

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি টাকার বীমা চেক দিল পপুলার লাইফ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাহকদের বীমা দাবি বাবদ ৩ কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বুধবার (১৪ অক্টোবর) কোম্পানিটির ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস সেলে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, বীমা দাবি দ্রুত পরিশোধের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. সোলায়মান হোসেন সোহাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান ভূঁইয়া।

সম্পর্কিত খবর