শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

পপুলার লাইফের ৯ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর

চাঁদপুর ও নারায়ণগঞ্জে গ্রাহকদের ৯ কোটি ২১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এর মধ্যে চাঁদপুরে ৫ কোটি ২ লাখ এবং নারায়ণগঞ্জে ৪ কোটি ১৯ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) নারায়ণগঞ্জে কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে ওই অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির চেক দেয়া হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার এবং এসইডি মোহাম্মদ সেলিম মিয়া।

চাঁদপুরের অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন এবং নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।

নারায়ণগঞ্জের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান।

দুই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বি এম ইউসুফ আলী বলেন, অনিশ্চিত ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দিতে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ কাজ করছে।

নারায়ণগঞ্জের অনুষ্ঠানে তিনি আরও বলেন, গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর তাদের প্রতি কোম্পানির দায়বদ্ধতার প্রতিফলন।

সম্পর্কিত খবর