মুন্সিগঞ্জের গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
মুন্সিগঞ্জের গ্রাহকদের ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বুধবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে দাবি পরিশোধের এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
প্রকল্প ইনচার্জ মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।



