শিরোনাম
icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

ছোলা ও তেল কিনবে সরকার

আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯ হাজার টন ছোলা এবং স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯ হাজার টন ছোলা কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা। মূল্য সংযোজন কর ও করসহ প্রতি কেজি ছোলার দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা।

ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার হরশাম, ভিক্টোরিয়া এলাকার অস্ট-গ্রেইন এক্সপোর্টস প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা ৩১ গলফ কোর্স রোড, হরশাম, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতিষ্ঠানটির কাছ থেকে ছোলা কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

অন্যদিকে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ লিটার পিইটি বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। মূল্য সংযোজন কর ও করসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮১ টাকা ৫০ পয়সা।

রাইস ব্রান তেল সরবরাহের জন্য চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড ৩০ লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার তেল সরবরাহ করবে।

প্রস্তাব অনুযায়ী, মজুমদার প্রোডাক্টস লিমিটেডের সরবরাহের অংশের মূল্য হবে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও দরপত্রে সুপারিশ করা পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করা হবে।

সম্পর্কিত খবর