down of head

যমুনা লাইফের ভারপ্রাপ্ত সিইও সুশান্ত প্রামানিক

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানিটির কনসালট্যান্ট সুশান্ত প্রামানিক। একই সঙ্গে সিইও পদে আপাতত নিয়োগের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পাওয়ায় ভারপ্রাপ্ত সিইও অজিত চন্দ্র আইচকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে বহাল রাখা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী সুশান্ত প্রামানিক ৩০ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। আর অজিত চন্দ্র আইচ কোম্পানির ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব পালন করবেন।

গত রোববার (৩১ আগস্ট) যমুনা লাইফের মানবসম্পদ, প্রশাসন ও সংস্থাপন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ৩০ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির কনসালট্যান্ট সুশান্ত প্রামানিককে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোম্পানির সার্বিক প্রয়োজনে তাঁর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, কোম্পানির বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচকে ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের তাঁর দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
অজিত চন্দ্র আইচ বলেছেন, যমুনা লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে ভারপ্রাপ্ত সিইওর বোর্ড আমাকে পূর্বের পদে

সম্পর্কিত খবর