সূচকের পতনে লেনদেন ৪৭৭ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ১৯২ কোম্পানির দর কমেছে। তবে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেন সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ১১২৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২১১৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৭ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৩ লাখ ৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির, বিপরীতে ১৯২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



