সূচকের পতনে চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, দর কমেছে ২৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২০ কোটি ৩০ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১২৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯৭ লাখ টাকা।



