প্রগতি লাইফে ২৬তম এজিএম অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন, পরিচালক এ. এস. এম মহিউদ্দিন মোনেম, তাজোয়ার এম. আউয়াল, অডিট কমিটির চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, পরিচালক ড. সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক ও কামরুন নাহার।

এ ছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহিঃনিরীক্ষক অনিল সালাম ইদ্রীস অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।

সম্পর্কিত খবর