শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

ভেঙে পড়েছে দেশে নির্বাচন ব্যবস্থাপনা

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনাররা বলছেন তারা নিজেরা ভেঙে পরেছেন। তারা আর সামাল দিতে পারছেন না। মাহবুব তালুকদার কয়েকবার বলেছেন আমি কী করব?

অন্য এক কমিশনার বলেছেন, দেশের নির্বাচন যেভাবে হয়েছে আমার ইউনিয়নে যেন সেভাবে না হয়।

সোমবার সকালে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইকিউএসি মিলনায়তনে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার দেওয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশন এটা করতে পারেনি। গত দুই নির্বাচনে নিজের ভোট নিজে দিতে না পেরে ভোটাররা হতাশ হয়েছেন। অবশ্যই এসব নির্বাচনে রাজনৈতিক প্রভাব ছিল। এছাড়া আমাদের দেশে নির্বাচনে জুডিশিয়াল ইলেকশন কমিশনও সঠিকভাবে সাপোর্ট করতে পারছে না। অথচ অন্য যে কোনো দেশের নির্বাচনে জুডিশিয়াল ইলেকশন কমিশন একটি বিশাল ভ‚মিকা রাখে।

তিনি বলেন, কোনো দেশে নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে তা আমি বলব না। আমেরিকা এবং ইংল্যান্ডও বলতে পারবে না তারা সুষ্ঠু নির্বাচন করতে পারছে। তবে যদি কোনো দেশের ৭০ ভাগ নাগরিক নিজেরা নিজেদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেন, তাহলে সেটাকে সুষ্ঠু নির্বাচন বলা যায়।

সার্চ কমিটির বিষয়ে তিনি বলেন, যদি সার্চ কমিটি করা হয়, তাহলে আইন করে কমিটি করতে হবে। সার্চ কমিটিতে যারা থাকবেন, তাদের নাম প্রথমে পার্লামেন্টে উত্থাপন করতে হবে। কিন্তু যে সরকার ক্ষমতায় আসে, তারা তাদের ইচ্ছামতো লোক নিয়ে কমিটি গঠন করে।

২০১১ সালে স্বাধীন সার্চ কমিটির যে খসড়া করা হয়েছিল, তাতে উল্লেখ আছে পার্লামেন্টের বাইরে একক সিদ্ধান্তে কিছুই হবে না। পার্লামেন্টে বিরোধী দলের সম্মতিক্রমে উত্থাপিত নাম ও কমিটি অনুমোদন পাবে। অথবা প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে স্বাধীন কমিটি ঘোষণা করতে পারেন।

সম্পর্কিত খবর