শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

সাদাকাহ অ্যাকাউন্ট চালু

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট এমন একটি উপযুক্ত এবং টেকসই উপায়, যার মাধ্যমে গ্রাহকরা তাদের ক্ষমতা অনুযায়ী জনকল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ অনন্য উদ্যোগটি প্রথমবারের মতো প্রচলন করছে।

সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট একটি মুদারাবাভিত্তিক সঞ্চয়ী অ্যাকাউন্ট, যা সাদাকাহ (দান) সংক্রান্ত জনহিতকর কাজ সমর্থন করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এ অ্যাকাউন্ট সামগ্রিকভাবে সমাজকে টেকসই উন্নয়নের দিকে অগ্রগামী করবে। অ্যাকাউন্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ক্লায়েন্টরা এটি থেকে প্রাপ্ত মুনাফা নির্বিঘ্নে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারে। মুদারাবা পুলের অংশ হিসেবে, সম্পূর্ণরূপে শরিয়াহ্ নীতি মেনে ক্লায়েন্টদের মুনাফা গণনা এবং প্রযোজ্য কর কর্তনের পর সেই অর্থ দাতব্য অ্যাকাউন্টে স্থানান্তর হবে।

ক্লায়েন্টরা সামগ্রিকভাবে যাচাইকৃত সর্বোচ্চ পাঁচটি দাতব্য উন্নয়নমূলক সংগঠন নির্বাচন করতে পারবেন। এসব সংগঠন প্রতিটিই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সংযুক্ত ও সম্পর্কিত। বর্তমান অংশীদারি প্রতিষ্ঠান এবং তাদের এরিয়া অব ফোকাস হলো—

জাগো: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা, জলবায়ু বিষয়ে সচেতনতা সৃষ্টিকারী প্রোগ্রাম। ইউসিইপি বাংলাদেশ: নারী দক্ষতা উন্নয়ন। ফ্রেন্ডশি: নারী ও শিশু স্বাস্থ্য, টেকসই অর্থনৈতিক উন্নয়ন (কারিগর কর্মসংস্থান), জলবায়ু অ্যাকশন। সিআরপি বাংলাদেশ: প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সহায়তা (স্বাস্থ্যসেবা)। পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার: প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়ন।

ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় জানান, মহামারীকালে মানুষের দানশীল মনোভাব বেড়েছে, সে লক্ষ্যেই এ অ্যাকাউন্ট।

সম্পর্কিত খবর