down of head

১ মাস বন্ধ কালশি-বনানী ফ্লাইওভার

 

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা করা হয়ছে।

উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র বলেন, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী একমাস বন্ধ থাকবে।

ফ্লাইওভার বন্ধ থাকার ফলে কালশি থেকে বনানী- মহাখালীগামী সব যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।

উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন ট্রাফিক পুলিশসহ সকাল থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও যানজট নিরসনে কাজ করছে একটি দল।

 

সম্পর্কিত খবর