শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত অর্ধশত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় একশো মানুষ।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় হামলার এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান।

সশ্রস্ত্র দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ শুক্রবার দুপুরে শিয়া অধ্যুষিত মসজিদে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ শহীদ হয়েছেন এবং কেউ আহত হয়েছেন। টুইটারে দেয়া বার্তায় তিনি উল্লেখ করেন, হামলার বিষয়ে তদন্তে একটি বিশেষ দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডক্টরস উইথআউট বর্ডার হাসপাতালের এক কর্মী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, হামলার পর থেকে একের পর এক মরদেহবাহী অ্যাম্বুলেন্স আসছে। এ পর্যন্ত ৫০ জনের মৃতদেহ পেয়েছি। এছাড়া আহত অবস্থায় ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

এ হামলার পেছনে শিয়া বিরোধী কোনো গোষ্ঠী থাকতে পারে বলে অনুমান করা হলেও এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

সম্পর্কিত খবর