শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

মানুষের দৈহিক উচ্চতা কমছে!

 

দিন দিন দৈহিক উচ্চতা কমছে ভারতীয়দের। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে।

জেএনইউ সমীক্ষায় দেখিয়েছে, বিগত দেড় দশক ধরে ভারতীয়দের গড় উচ্চতার গ্রাফ নিম্নমুখী। ‘গ্লাস ওয়ান’ বিজ্ঞান পত্রিকায় এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতি সাত থেকে দশ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সার্ভের মাধ্যমে নাগরিকদের শারীরিক তথ্য লিপিবদ্ধ করে। তা থেকেই তথ্য সংগ্রহ করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা।

কিন্তু প্রশ্ন হল, কেন এভাবে দিন দিন ভারতীয়দের উচ্চতা কমে যাচ্ছে? গবেষকদের একাংশের মতে পুষ্টির অভাব এর জন্য দায়ী হতে পারে। এছাড়া জিনগত সমস্যা বা পরিবেশের ভারসাম্যও উচ্চতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

তবে উচ্চতা কমে আসাতে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। কারণ কোনও জাতির উচ্চতার হ্রাস বৃদ্ধি তাঁদের সামাজিক জীবন ধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এছাড়া আর্থিসামাজিক দিকটিও বিশেষভাবে এক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

তবে কেন ভারতীয়দের গড় দৈহিক উচ্চতা কমে যাচ্ছে তার সঠিক কারণ নিয়ে নিশ্চিত নন কেউই। সমীক্ষকরাও বলছেন, শুধু তথ্য পাওয়া গেছে। কারণ গবেষণার পরেই জানা যাবে।

 

সম্পর্কিত খবর