শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

পুঁজিবাজারে ফিরেছে সাড়ে পাঁচশত কোটি টাকা

গত সপ্তাহে সামান্য উত্থান হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহটিতে উভয় পুঁজিবাজারের সব সূচকই বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর সামান্য উত্থানেও সপ্তাহটিতে বিনিয়োগকারীরা সাড়ে পাঁচশত কোটি টাকা ফিরে পেয়েছে।

সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৫৮১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

এছাড়া গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৭০১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ০৬ হাজার ৩৬৭ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৪২.৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৬৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৬.৮৬ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৫.৭৯ পয়েন্টে এবং দুই হাজার ৭৬৭.৩৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩টির বা ২৪.৬০ শতাংশের, কমেছে ২৭২টির বা ৭১.৯৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির বা ৩.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৮৯২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ৯৩৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫১ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৯৫৫ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.২৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪১.৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৩.৬৮ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৩.১৮ পয়েন্ট বা ০.১৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৯.৪৮ পয়েন্ট বা ১.১৮ শতাংশ এবং সিএসআই ১৬.৬৩ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৮৭৯.২১ পয়েন্টে, ১৫ হাজার ৫০১.৬০ পয়েন্টে, ১ হাজার ৫৯৭.৪৩ পয়েন্টে এবং এক হাজার ৩৮৪.১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৪.২১ শতাংশের দর বেড়েছে, ২৪৭টির বা ৭১.১৮ শতাংশের কমেছে এবং ১৬টির বা ৪.৬১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

 

সম্পর্কিত খবর