শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার

ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং ৩ অক্টোবর ফেরার সময় এটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধার জেলেদের সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ‘এমভি তাজমিনুর রহমান’ নামে মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌসদস্যরা বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পাণ ও তাদের দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করেন। তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। পরে উদ্ধার ২৬ জেলে ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে এসে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার জেলেদের দেয়া তথ্যে জানা যায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং ৩ অক্টোবর ফেরার সময় এটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধার জেলেদের সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।

সম্পর্কিত খবর