শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

শেয়ার বাজারে বিনিয়োগ আরও নিরাপদ হবে

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের শেয়ারবাজারের ৮৫ ভাগই ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করে থাকে। কিন্তু একটি ভালো শেয়ারবাজারে ইক্যুইটি মার্কেট ৫ ভাগের ১ ভাগ হয়ে থাকে। তবে আমাদের শেয়ারবাজারে উল্টোটা ইক্যুইটি মার্কেটের অংশটাই বেশি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা যদি বন্ড, ডেরিভেটিবস ও কমোডিটি মার্কেটকে নিয়ে আসতে পারি, তাহলে শেয়ারবাজার আরও সক্ষম হবে। যারা বিনিয়োগকারী, তাদের বিনিয়োগ নিরাপদ হবে।

বুধবার (০৬ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর।

শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, কমিশন দু-একটি গ্রীন বন্ডের অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত কোন ব্লু বন্ডের অনুমোদনের সুযোগ করে উঠতে পারেনি। আশা করব সিএসই অচিরেই পরিবেশবান্ধব কোন ব্লু বন্ডের প্রস্তাব করতে পারবে।

তিনি বলেন, বিনিয়োগ সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করা। এই বাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় সবসময় সচেতনভাবে বিনিয়োগ করতে হবে। এই সচেতনতটা কিভাবে তৈরী হবে, সেটা আমাদের শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেন। তবে যেসব বিনিয়োগকারী সরাসরি বিনিয়োগ শিক্ষা বা সচেতনতামূলক প্রশিক্ষনে অংশগ্রহন করতে পারেন না, তাদেরকে বিএসইসির ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করেন তিনি। অথবা ফাইন্যান্সিয়াল লিটারেসি বিডি ডটকমে গিয়ে বিনিয়োগ শিক্ষা সর্ম্পক্যে ব্যাপক ধারনা পাবেন বলে জানান।

বিএসইসির এই কমিশনার বলেন, শেয়ারবাজারের আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানসহ রেগুলেটর আছি, তাদেরকে মনে রাখতে হবে বিনিয়োগকারীরাই শেয়ারবাজারের প্রাণ। এই বিনিয়োগকারীদেরকে আমরা যত ধরনের সুযোগ ও সুরক্ষা দিতে পারব, কাছে নিয়ে আসতে পারব, তাদের প্রয়োজন-অপ্রয়োজনকে মূল্য দিতে পারব, ততই আমাদের বিনিয়োগের পরিবেশ উন্নত হবে। একইসঙ্গে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি হবে।

সম্পর্কিত খবর