শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

এক লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

এক লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার। বিভিন্ন ধরনের সার ক্রয়সহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৫১ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার টাকা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। কাতারের সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি মেট্রিক টন ৪৫১.৬৭ ডলার। সে হিসাবে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে মোট ব্যয় হবে এক কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকা।

সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেডের কাছ থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪৬৬ ডলার। সে হিসাবে মোট এক কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার ব্যয় হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১১৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা।

মুস্তফা কামাল বলেন, ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম ধরা হয়েছে ৪৫১.৬৭ ডলার। সে হিসাবে মোট এক কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১০০ ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকা।

সভায় ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। সৌদি আরবের সাবিক এগুলো সরবরাহ করবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৪৬.৬৭ ডলার। এতে মোট ব্যয় হবে এক কোটি ৩৪ লাাখ ১০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫৩০ টাকা।

তিনি বলেন, অক্টোবর মাসের জন্য ৪০ হাজার মেট্রিক টন (১০%+) ফার্নেস অয়েল (এইচএফও) আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে দুই কোটি চার লাখ ৩৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৭৪ কোটি ২০ লাখ টাকা।

সভায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণকাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। কোরিয়াভিত্তিক যৌথ কম্পানি উজো ও সানজিন কাজটি পেয়েছে। এ জন্য ব্যয় হবে ৫৯ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৫৩৯ টাকা।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে জি-টু-জি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সম্পর্কিত খবর