শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি!

এবার মৃত্যুর হুমকি পেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক তরুণ।

ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে। রাত ১২টা ৭মিনিটে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিন তালুকদার (যার ফেসবুক অ্যাকাউন্ট নাম-Mohsin Talukdar) । তার পিতার নাম আজাদ বক্স তালুকদার।

সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যান সাকিব। আর সেই কারণে বিক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে দেশসেরা অলরাউন্ডারকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। কেবল হত্যার কথা নয়, সাকিবকে অকথ্য ভাষায় গালাগালিও করেন মহসিন। এমনকি আত্মপরিচয় দিয়ে সাকিবকে হত্যা করতে প্রয়োজনে হেঁটে ঢাকা যাবেন বলেও জানান।

এরপর তিনি ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভে হাজির হয়ে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। তবে এবার তিনি সাকিবকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় মহসিন বলেন, কারও চাপে পড়ে এখন এই ভিডিওটি নির্মাণ করছেন না তিনি। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো অন্য সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবারও লাইভ করছেন বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের দেশের শীর্ষ এক পত্রিকাকে জানান তারা বিষয়টি নিয়ে দেখছেন। এটির অনুসন্ধান শুরু হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

সম্পর্কিত খবর