শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। শনিবার (১০ আগস্ট) ফিলিস্তিনি সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করে এই হামলা হয়েছে- একারণে হতাহতের সংখ্যা অনেক।

অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস সন্ত্রাসীদের জন্য ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সেন্টারে বিমান বাহিনী হামলা চালিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।
এন এস

সম্পর্কিত খবর