শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের নৃশংস হামলার বিষয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত পদত্যাগ করেছেন। মার্কিন দপ্তরের তৃতীয় কর্মকর্তা হিসেবে তিনি একই নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হালা রারিত দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন। ১৮ বছর আগে তিনি রাজনৈতিক ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে ১৮ বছর মর্যাদাপূর্ণ সেবাদান শেষে আমি ২০২৪ সালের এপ্রিলে পদত্যাগ করেছি।’

পদত্যাগের বিষয়ে হালা রারিত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্টেট ডিপার্টমন্ট কর্মকর্তাদের সরকারের নীতির সঙ্গে মতানৈক্য থাকলে তা প্রকাশ করতে পারে। এদিকে প্রায় এক মাস আগে, পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেল শেলাইন পদত্যাগের ঘোষণা দেন। আর পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) কর্মকর্তা জোশ পল গত অক্টোবরে পদত্যাগ করেন।

এর আগে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জশ পল জো বাইডেনের ধ্বংসাত্মক ও অন্যায্য অস্ত্র নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন। তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে দেশটির শিক্ষা বিভাগের ফিলিস্তিনি-আমেরিকান বংশোদ্ভূত সিনিয়র কর্মকর্তা তারিক হাবাশ মার্কিন নীতির বিরোধিতা পদত্যাগ করেছিলেন।

সম্পর্কিত খবর