শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম
down of head

আন্দোলনে পিছু হটবে না সরকার: অমিত শাহ

 

ভারতজুড়ে নাগরিকত্ব আইনের সংশোধনীর বিরুদ্ধে যত আন্দোলনই গড়ে উঠুক সরকার এ বিষয়ে পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রধান অমিত শাহ।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লির দ্বারকায় এক জনসভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

তিনি আরও বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অ্যাকশন দরকার ছিল।

অমিত শাহ বলেন, প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য যা প্রয়োজন তার সবই করবে কেন্দ্রীয় সরকার, যা কিছু হোক না কেন, মোদি সরকার এই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া ও ভারতীয় হিসেবে গর্বিত হয়ে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করবে।

প্রধান বিরোধী দল কংগ্রেস আইনটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন অভিযোগ করে অমিত শাহ বলে বলেন, ‘আমি শিক্ষার্থী ও মুসলিম ভাইবোনদের বলতে চাই, আপনাদের ভয়ের কিছু নেই। কেউ নাগরিকত্ব হারাবেন না। ওয়েবসাইটে গিয়ে আইনটি সবাই পড়বেন। আমরা কারও সঙ্গে অন্যায় করছি না।’

তিনি আরও বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে যে অমুসলিম সংখ্যালঘুরা ‘ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়াই এই আইনের উদ্দেশ্য। যদিও নেহরু-লিয়াকত চুক্তি মেনে এই মানুষগুলোকে পাকিস্তানের সুরক্ষা দেয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। তাহলে কোথায় যাবে এই শরণার্থীরা?’

সম্পর্কিত খবর