শিরোনাম
icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
down of head

সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

 

বড় দরপতন থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না পুঁজিবাজার।  মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৭৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৪৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৯ পয়েন্ট, যা গত ৩ বছর ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ২৭ জুন ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৪১২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ পয়েন্টে।

এদিকে ডিএসইতে লেনদেনও তলানিতে নেমেছে। ডিএসইতে  টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮১ কোটি ৫৬ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২৪ কোটি ৯৭ লাখ টাকা কম। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৩০৬ কোটি ৫৪ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৭১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর