শিরোনাম
icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

সরকারি অর্থায়নে হবে হাজারো সুবিধাবঞ্চিতদের প্রশিক্ষণ

দেশের শিল্প খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের উদ্দেশ্যে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ও সাতটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে ৪ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকার চুক্তি সই হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয় জাকিয়া সুলতানা ও পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট (নরসিংদী), কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (বগুড়া), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বগুড়া), ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. (ঢাকা) ও ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট (ঢাকা)।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদে এ সাতটি প্রতিষ্ঠান নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতসহ মোট ১ হাজার ৭২৮ জন প্রশিক্ষণার্থীকে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। —বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর