শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

মিউনিখের চিপ শিল্পে আরো ১০০ কোটি ইউরো বিনিয়োগ অ্যাপলের

জার্মানির মিউনিখে মাইক্রোচিপ ডিজাইন হাব সম্প্রসারণে আরো ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) সংস্থার সিইও টিম কুক এ ঘোষণা দেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

আগামী ৬ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর আগে ২০২১ সালে ১০০ কোটি ইউরো বিনিয়োগে মিউনিখকে নিজেদের সিলিকন ডিজাইন সেন্টারের ইউরোপীয় সদর দফতর করার ঘোষণা দেয় অ্যাপল।

আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও অন্যান্য পণ্যে নিজস্ব চিপ ব্যবহার করে বহিরাগত সরবরাহকারীদের ওপর নির্ভরশীলতা কমাতে চায় এই শীর্ষ প্রযুক্তি সংস্থা। নতুন এই বিনিয়োগ সেই কৌশলের অংশ।

মহামারী চলাকালে বিধিনিষেধের কারণে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের ঘাটতি দেখা দেয়। এতে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো বাধাগ্রস্ত হয়। তখন থেকেই এশিয়া ওপর নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্র।

অ্যাপল জানিয়েছে, মিউনিখে বিদ্যমান হাবে তিনটি নতুন গবেষণা ও উন্নয়ন সাইট তৈরির জন্য সর্বশেষ এই বিনিয়োগের পরিকল্পনা করেছে তারা। যেখানে কাজ করবেন হাজার দু-এক প্রকৌশলী।

১৯৮১ সাল থেকে মিউনিখ অ্যাপলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে জার্মানিতে তাদের প্রায় সাড়ে চার হাজার কর্মী রয়েছে।

সম্পর্কিত খবর