কাব্যকস মার্কেটের নির্বাচনে বিজয়ী
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন আবদুল মতিন শহীদ

জিনান মাহমুদ :

ভোটারদের ভোট, সাধারণ মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন কাব্যকস মার্কেটের ব্যবসায়ী আবদুল মতিন শহীদ।  শুক্রবার দিনব্যাপী কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ২০২২-২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে তিনি তদন্তকারী কর্মকর্তা পদে চশমা প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে বিজয়ী হন।   এবারের নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে ভোটারদের নজর কাড়েন মতিন কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী আবদুল মতিন শহীদ।  তিনি দীর্ঘ বছর রাজধানীর কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কাব্যকস সুপার মার্কেটে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন।

নির্বাচনে ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।   নির্বাচনকে ঘিরে সুন্দরবন হোটেলের ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে।  বাংলাদেশের অন্যতম পাইকারী ও খুচরা হার্ডওয়ার সামগ্রীর মার্কেট কাব্যকস এর দোকান মালিক ও ব্যবসায়ীদের ভালোবাসায় এবার আবদুল মতিন শহীদ নির্বাচিত হয়েছেন।  এসময় বিজয়ী আবদুল মতিন শহীদকে ফুলেল শুভেচ্ছা জানান সবাই।

তদন্ত কর্মকর্তা পদে জয়ী তরুণ ব্যবসায়ী আবদুল মতিন শহিদ বলেন, মাকের্টের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন।  আলহামদুলিল্লাহ, আমি জয়ী হয়েছি।  যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।  আমি সকলের কাছে দোয়া চাই।   কাব্যকসের সকল ব্যবসায়ী, মালিক, কর্মচারীসহ সকলকে নিয়ে মার্কেটের উন্নয়ন কল্পে কাজ করবো।  নব নির্বাচিত নেতৃত্ব সবাই মিলে কাব্যকস মার্কেটকে সুন্দর সুপার মার্কেটে পরিণত করবো।

সম্পর্কিত খবর